PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চৌগাছায় ৪১ বোতল নিষিদ্ধ কফ সিরাপসহ শাহিন আলম গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
মে ২৫, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ
| 55
Link Copied!

শাহিন সোহেল, চৌগাছা প্রতিনিধি যশোরঃ

যশোরের চৌগাছায় পুলিশের চলমান রাতের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপ ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানায় কর্মরত এসআই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে (সোমবার) ২৫ মে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে চৌগাছা থানাধীন ইন্দ্রপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারি মোঃ শাহিন আলম (৩১)-এর বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে তার হেফাজতে থাকা ৪১ বোতল ভারতীয় Wincerex Cough Syrup উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬১ হাজার ৫০০ টাকা।

এছাড়াও আসামীর কাছ থেকে মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করেছে। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত শাহিন আলম ইন্দ্রপুর গ্রামের নবীছদ্দীনের ছেলে। তিনি তিনার বাড়ির চারপাশে সিসি ক্যামেরা ওপেন করে ব্যবসা পরিচালনা করেন।

চৌগাছা থানা পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  জীবননগরে ৪৮ বোতল এসকাফ সিরাপসহ যুবক আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST