PriyoKhobor-PNG
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

দৈনিক গণআওয়াজ
মে ২২, ২০২৬ ২:০৮ পূর্বাহ্ণ
| 77
Link Copied!

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বৃহস্পতিবার দুটি ভেন্যুতে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সকালে উপজেলা পরিষদ মাঠে উদ্বোধনী অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা এবং বিকেলে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সাংস্কৃতিক ও অন্যান্য প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক সহ ৪২ টি ইভেন্টের উপর আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার ১০ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শচীন্দ্র নাথ বিশ্বাস, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও শিক্ষক মহাসিন আযম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নুরুজ্জামান, সেলিনা পারভীন, শফিকুল ইসলাম, বিএম আক্তার হোসেন, হাফিজুল ইসলাম, দীপক চন্দ্র মন্ডল, ছন্দা ঘোষ, এসএম আমিনুর রহমান লিটু, নাজিরা আক্তার, কোহিনূর ইসলাম, মিজানুর রহমান, গগণ চন্দ্র ঢালী, আব্দুল আলীম ও এসকে আসাদুল্লাহ মিঠু। প্রতিযোগিতায় ১২৬ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এবং উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম-চিলমারী দুইটি ব্রীজের সংযোগ রাস্তায় ধ্বস,জনভোগান্তি এখন চরমে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST