PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা

জীবননগর প্রতিনিধি:
মে ২১, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ণ
| 28
Link Copied!

জীবননগর শিয়ালমারি হাটের ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারি হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাটের ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

ইউএনও জানান, সকালে হাটে সরকার নির্ধারিত খাজনার চার্ট টাঙিয়ে দেওয়া হয় এবং অতিরিক্ত খাজনা না নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছিল। তবে বিকেলে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে অতিরিক্ত খাজনা আদায়ের প্রমাণ পাওয়ায় ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রে জানা যায়, প্রতি বছরই ঈদের সময় শিয়ালমারি হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ওঠে। এবারও নির্ধারিত হারের চেয়ে গরুপ্রতি প্রায় ২০০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।

স্থানীয়রা মনে করছেন, নিয়মিত নজরদারি বাড়ানো গেলে হাটে এ ধরনের অনিয়ম রোধ করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের না ধরার আবদার করেছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST