PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

মানিকগঞ্জের দৌলতপুরে এক শিশুকে ধ”র্ষ”ণ চে’ষ্টার অভিযোগে দুই শিশু সংশোধনাগারে।

দৈনিক গণআওয়াজ
মে ২০, ২০২৬ ১:০১ পূর্বাহ্ণ
| 46
Link Copied!

মিরাজ খান মানিকগঞ্জ সংবাদদাতা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উত্তর আরা গ্রামে ৬ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই শিশুকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি উত্তর আরা গ্রামে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করত।গত ১৫ মে শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী দুই শিশু—মোঃ আব্দুল ফরিদ মিয়া (১২) ও মোঃ ইসরাফিল (১১) ভিকটিমকে ফুসলিয়ে পাশের একটি গোয়ালঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করা হলে সে চিৎকার শুরু করে। এতে ভয় পেয়ে অভিযুক্তরা বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে পালিয়ে যায়।ঘটনার দিন নানার পরিবারের সদস্যরা ডাক্তার দেখানোর জন্য মানিকগঞ্জ সদরে গিয়েছিলেন।

 

গত ১৭ মে ভিকটিম শিশুটির আচরণে অস্বাভাবিকতা লক্ষ করেন তার নানী। এবং তাঁকে অভয় দিয়ে জিজ্ঞাসাবাদ করলে, সে ঘটনাটি খুলে বলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে। আজ ১৯ মে ২০২৬ তারিখ ভিকটিমের নানা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের প্রেক্ষিতে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

দৌলতপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, জানায়, ভুক্তভোগী শিশুকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই শিশুকে আটক করা হয়।আদালত অভিযুক্ত দুই শিশুকে গাজীপুর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় যৌথ অভিযানে দুই পরিবহন কর্মকর্তাকে ১০ হাজার টাকা জরিমানা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST