PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চুয়াডাঙ্গায় গাঁজাসহ এক নারী আটক

দৈনিক গণআওয়াজ
মে ১৬, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
| 51
Link Copied!

আসাদুজ্জামান আসাদঃ

চুয়াডাঙ্গায় ৫০০ গ্রাম গাঁজাসহ সাবিনা খাতুন (৩০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ই মে) দিবাগত রাতে আলমডাঙ্গা উপজেলার নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাবিনা খাতুন একই গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানাধীন জামজামি পুলিশ ক্যাম্পের আইসি এসআই ফিরোজ আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে নারায়ণপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই গ্রামের আশিরুদ্দিনের বসতবাড়ির পেছনের বাঁশবাগানের উত্তর পাশ হতে সাবিনা খাতুন নামের এক নারীকে আটক করা হয়।

এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা। আটক নারীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। হয়েছে।

আরও পড়ুনঃ  বিএনপির এমপির গাড়ি ভাঙচুর মামলায় ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST