PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

জীবননগর সীমান্তে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ জব্দ

দৈনিক গণআওয়াজ
মে ১৪, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
| 48
Link Copied!

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে পাঁচ লাখ ৪০ হাজার টাকা মূল্যের এক হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে জীবননগর বিওপির আওতাধীন পিচমোড় এলাকা হতে আসামিবিহীন অবস্থায় এসব ওষুধ জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির একদল বিজিবি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৮-এমপি হতে আনুমানিক ৪ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার পিচমোড় এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

হাবিলদার সোহরব হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামিবিহীন অবস্থায় জব্দ করা হয় এক হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  পোরশায় পেশাদার মাদক ব্যবসায়ী আটক। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST