PriyoKhobor-PNG
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

সাভারে ডিবির অভিযান:ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ২০৬ পিস ইয়াবা

দৈনিক গণআওয়াজ
মে ১৪, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
| 115
Link Copied!

খন্দকার জাহাঙ্গীর হুসাইন:

সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ২০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ মে রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় মোঃ ইয়ামিন ইসলাম রাজ (২৩) ও মোঃ আদর মৃধা ওরফে মতিউর (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৮০০ টাকা।

একই দিন রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় পৃথক আরেকটি অভিযানে জুলহাস (৩৮) ও রাকিব (২৫) নামে দুইজনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, ১৪ মে রাত ১২টা ৫০ মিনিটে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মর্তুজা আহম্মেদ রায়হান (২০) নামে আরও এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ইয়ামিন ইসলাম রাজের বিরুদ্ধে ২টি এবং জুলহাসের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি কর্মকর্তারা বলেন, মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় ভেটেরিনারি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্সহীন ৪০ হাজার টাকা জরিমানা।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST