PriyoKhobor-PNG
সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় “কোবরা গ্রুপের” প্রধান সদস্য সুমন গ্রেপ্তারসহ বার্মিজ চাকু উদ্ধার

দৈনিক গণআওয়াজ
মে ১৩, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
| 117
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত “কোবরা গ্রুপের” প্রধান সদস্য সুমনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

‎গত মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির একাধিক টিম বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী সুমনকে গ্রেফতার করা হয়।

‎পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সুমন ও তার সহযোগীরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। বগুড়া শহরের মালতীনগর, স্টাফ কোয়ার্টার, বটতলা, মালতীনগর দক্ষিণপাড়া, কলোনি ও ঠনঠনিয়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় “কোবরা গ্রুপ” নামে একটি সন্ত্রাসী চক্রের নেতৃত্ব দিত সে।

‎জানা গেছে, গ্যাংটির সদস্যরা সামরিক ধাঁচে নিজেদের মধ্যে দায়িত্ব বণ্টন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। কেউ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করত, কেউ চাঁদাবাজির টাকা আদায় করত, আবার কেউ এলাকায় ভয়ভীতি ও ত্রাসের পরিবেশ সৃষ্টি করত।

‎পুলিশের ভাষ্য অনুযায়ী, সুমন অত্যন্ত দুর্ধর্ষ ও সহিংস প্রকৃতির ব্যক্তি। তার কাছে সবসময় ধারালো অস্ত্র থাকত এবং সামান্য বিরোধ বা মতবিরোধ হলেই প্রতিপক্ষের ওপর হামলা চালাত। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

‎এছাড়াও তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, মারামারি, ছিনতাই ও হত্যাকাণ্ডসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সে অপরাধ জগতের সঙ্গে জড়িত থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

‎পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে আদালতে মাদক, ছিনতাই, হত্যাকাণ্ড ও মারামারিসহ মোট ৮টি মামলা বিচারাধীন রয়েছে।

আরও পড়ুনঃ  বেলাব প্রতারণা ও মানবপাচারের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST