PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে যুবককে মারধর করে ২ লাখ টাকা ছিনতাই, থানায় অভিযোগ

দৈনিক গণআওয়াজ
মে ১২, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
| 445
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় রাকিবুল ইসলাম (২২) নামের এক যুবককে মারধর করে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত রাকিবুল ইসলাম বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎আহত রাকিবুল ইসলাম উপজেলার চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (১১ মে ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গজারিয়া এলাকার বকুলের বসতবাড়ির পেছনের আধাপাকা রাস্তায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর তারা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়।

‎ভুক্তভোগীর পরিবার জানায়, ওই অর্থ পারিবারিক মাছ চাষের পোনা ক্রয়ের জন্য সংরক্ষিত ছিল এবং তা আত্মীয় মোফাজ্জল হোসেনের কাছ থেকে ধার নেওয়া হয়েছিল।

‎ঘটনার পর আহত রাকিবুল ইসলামকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

‎এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বাবা ফরিদুল ইসলাম ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে একই গ্রামের জিয়াউর রহমান জিয়া (৩৫), আব্দুর রহিম (২৫), পায়েল (১৭) ও আইয়ুব আলী (৪৫)-এর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে বিবাদী করা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা রাকিবুল ইসলামকে মারধরের একপর্যায়ে মাটিতে ফেলে তার পকেটে থাকা টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং ভবিষ্যতে প্রাণনাশসহ গুরুতর ক্ষতির হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

‎পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণ করে থানায় অভিযোগ দায়ের করে। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  নিখোঁজের ৭ দিন পর অক্ষত রাকিব: ঝিকরগাছা থানার এসআই পলাশের দক্ষতায় হাসল মা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST