PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কয়রায় মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ 

Editor-3
মে ১১, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
| 32
Link Copied!

কয়রা(খুলনা) প্রতিনিধিঃ

কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের মাদ্রাসার এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি পাটনীখালী গ্রামের সানা পাড়ার জুলফিকার সানা পিতা মৃত আহম্মাদ সানা।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সুত্রে জানা গেছে গত বৃহস্পতিবার মাদ্রাসার ছুটি হলে সে তার খালার বাড়ী যেয়ে দুপুরে খাওয়ার পর বিকাল ৪টার দিকে তার নানা বাড়ীর উদ্যশে রওনা দেয়। ওই শিক্ষার্থী তার নানা বাড়ী থাকে মাদ্রাসায় যাওয়া আসা করে। ফাঁকা মাঠ পাড়ি দিয়ে তার নানা বাড়ীতে যেতে হয়। ফাঁকা মাঠের উপরে অভিযুক্ত ব্যক্তির বাড়ী ঐ ব্যক্তি শিক্ষার্থীকে একা ফাঁকা জায়গায় পেয়ে জোর করে ধরে নিয়ে যেয়ে ঘরের ভিতরে তাকে নির্যাতন করে। ফাঁকা মাঠের দুর থেকে গরুর সংগ্রহে থাকা মহিলারা শিক্ষার্থীর চিৎকার শুনতে পেয়ে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় কিছু প্রভাবশালী বেক্তিরা বিষয়টা ধামাচাপা ও থানায় না জানতে বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছে শিক্ষার্থীর অভিভাবকদের। শিক্ষার্থীর পরিবার আজ দুপুরে কয়রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এবিষয় কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহআলম বলেন, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।ইতি মধ্যে আমরা তদন্ত শরু করেছি অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বিরামপুরে এতিমখানা মাদ্রাসায় মরহুমা বেগম জেবুন্নেছার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST