PriyoKhobor-PNG
সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

সৃজনশীলতা বিকাশে ‘মহানগর নবদিগন্ত’র ফটো ও ভিডিও কনটেস্ট

Editor-3
মে ১১, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
| 85
Link Copied!

 

আকাশ দাশ সৈকত , চট্টগ্রাম: তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে সামাজিক ও মানবিক সংগঠন ‘মহানগর নবদিগন্ত’র উদ্যোগে আয়োজিত সৃজনশীল ফটো ও ভিডিও কনটেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। ইতিবাচক চিন্তাধারা উৎসাহিত করা এবং স্থানীয় সংস্কৃতি ও সৌন্দর্যকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

প্রতিযোগিতায় ভিডিওগ্রাফি বিভাগে নিজ দক্ষতা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে বিজয়ী হয়েছেন মোহাম্মদ রাহাত। এছাড়া মহানগর এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে নান্দনিকভাবে ফুটিয়ে তোলায় বিশেষ সম্মাননা লাভ করেন মোহাম্মদ হাসান।

অন্যদিকে, ফটোগ্রাফি বিভাগে জীবন ও প্রকৃতির অসাধারণ সব মুহূর্ত ক্যামেরাবন্দি করে বিজয়ী হয়েছেন সাহারা সুলতানা মিম।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের গঠনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে সফল আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিযোগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

আরও পড়ুনঃ  জেলা যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে শার্শায় মানববন্ধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST