PriyoKhobor-PNG
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে মাদক রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা

দৈনিক গণআওয়াজ
মে ১০, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
| 188
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলার নলডাঙ্গা এলাকায় মাদকদ্রব্য রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাগর (২২) নামের এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১০ মে ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার নলডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাগর উপজেলার এলাঙ্গী গ্রামের মৃত বিষা পরামানিকের ছেলে বলে জানা গেছে।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক যুবকের কাছ থেকে প্রায় ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

‎অভিযুক্ত সাগরকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে পুলিশ পাহারায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  ধুনটে দিনমজুর পরিবারের ওপর হামলা ও মারধর, থানায় অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST