PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জ্যোতিকে অধিনায়ক করে বিশ্বকাপ দল ঘোষণা

দৈনিক গণআওয়াজ
মে ১০, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
| 64
Link Copied!

আকাশ দাশ সৈকত

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করেই বিশ্বমঞ্চে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

 

আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। ঘোষিত স্কোয়াডে খুব বড় কোনো চমক না থাকলেও জায়গা হারিয়েছেন শারমিন সুলতানা। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ডাক পেয়েছেন উদীয়মান ক্রিকেটার তাজ নেহার। এছাড়া দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১২ জুন এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে জ্যোতির দল। উল্লেখ্য, ডাচ মেয়েরা এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এরপর গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে ১৭, ২০, ২৫ ও ২৮ জুন মাঠে নামবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।

আরও পড়ুনঃ  টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST