PriyoKhobor-PNG
সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শাহজাহানপুরে গাঁজাসহ ২ জন আটক              

দৈনিক গণআওয়াজ
মে ৯, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
| 112
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (৯ মে ২০২৬) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলার দূর্বরাগাড়ী ও রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শাহজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।

আটক ব্যক্তিরা হলেন – মো. রাশেদ (২৯), পিতা: বকুল হোসেন, গ্রাম: দূরুলিয়া পশ্চিমপাড়া এবং মো. আব্দুল মোমিন (৩০), পিতা: মো. বদরুদ জামান, গ্রাম: রামপুর, শাহজাহানপুর, বগুড়া।

অভিযানকালে তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামী গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST