PriyoKhobor-PNG
শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় যৌতুকের জন্য হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
মে ৮, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
| 123
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ায় যৌতুকের জন্য হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত ১নং পলাতক আসামি গোলাম রব্বানী (৩৭) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

‎র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুন, মাদক, ছিনতাই, অপহরণ, পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। চাঞ্চল্যকর বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

‎গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ জানতে পারে যে, বগুড়া সদর থানা-এর মামলা নং-২০, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ধারা ১১(ক)/৩০ এর এজাহারভুক্ত ১নং পলাতক আসামি গোলাম রব্বানী গ্রেপ্তার এড়াতে সদর থানার ধলমোহনী এলাকায় অবস্থান করছেন।

‎এরই প্রেক্ষিতে শুক্রবার (০৮ মে ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল ধলমোহনী পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ধলমোহনী পূর্বপাড়া এলাকার মৃত ছলেমান প্রাংয়ের ছেলে গোলাম রব্বানীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানা-এ হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাব জানায়, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  তেতুলিয়ায় শ্রমিক ইউনিয়নে সভাপতি এবং সম্পাদকের বিরুদ্ধে নতুন সদস্য শ্রমিক নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST