PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বুলিং প্রতিরোধে আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন

দৈনিক গণআওয়াজ
মে ৪, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ণ
| 4
Link Copied!

 

পাইকগাছা খুলনা প্রতিনিধি।।

পাইকগাছায় বুলিং বা উৎপীড়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে এক আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার ফসিয়ার রহমান মহিলা কলেজ হলরুমে বুলিং প্রতিরোধে আলোচনা সভা ও সচেতনতা মুলক ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া। ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যাক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যাক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বুলিং একটি সামাজিক ব্যাধি, যা শিশু-কিশোরদের মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। অনেক ক্ষেত্রে এটি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং পড়াশোনায় অনীহা সৃষ্টি করে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসাথে কাজ করে বুলিং প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, বুলিংয়ের শিকার হলে তা গোপন না রেখে শিক্ষক বা অভিভাবকদের জানানো উচিত। পাশাপাশি বুলিংকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মধ্যে বুলিং বিরোধী শপথ গ্রহণ করানো হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ শিক্ষা পরিবেশ গড়ে তোলা যায়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST