PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

খুলনা সদর জেলা লিডার হলেন দিঘলিয়ার কৃতি সন্তান মো. রবিউল ইসলাম

দৈনিক গণআওয়াজ
মে ২, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
| 5
Link Copied!

এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা)

খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামের মানবিক ও কৃতি সন্তান মো. রবিউল ইসলাম ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ বিডি)-এর ২০২৬ সেশনের আংশিক বোর্ড অব ডিরেক্টর্স প্যানেলে স্থান পেয়েছেন। একইসঙ্গে তাকে খুলনা সদর জেলা লিডার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন এই প্যানেল ঘোষণা করা হয়। এতে দক্ষ, সক্রিয় ও দায়িত্বশীল ব্যক্তিদের মূল্যায়নের ভিত্তিতেই দায়িত্ব প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মো. রবিউল ইসলামকে খুলনা সদর জেলার নেতৃত্বে আনা হয়েছে।

সংগঠন সংশ্লিষ্টরা মনে করছেন, তার নেতৃত্বে খুলনা জেলায় এনবিএফ বিডি’র কার্যক্রম আরও বেগবান হবে এবং রক্তদানের মতো মানবিক উদ্যোগ সাধারণ মানুষের কাছে আরও বিস্তৃত হবে।

নতুন দায়িত্ব পেয়ে মো. রবিউল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন,“দায়িত্ব যখন ভালোবাসার—আলহামদুলিল্লাহ। NBF-BD খুলনা জেলা লিডার হিসেবে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, খুলনার প্রতিটি কোণায় যেন রক্তের অভাবে একটি প্রাণও না ঝরে, সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাবো।

তিনি আরও বলেন, “খুলনাবাসীর জন্য ২৪/৭ রক্তের সেবা নিশ্চিত করাই এখন আমার প্রধান লক্ষ্য। কারো মা, কারো বাবা কিংবা সন্তানের যেন রক্তের অভাবে কষ্ট পেতে না হয়—সেই লক্ষ্যেই আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। আসুন, একসাথে খুলনাকে রক্তের অভাবমুক্ত করি।

এদিকে, এই অর্জনে ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ বিডি)-এর সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা। একইসঙ্গে রবিউল ইসলামের এই দায়িত্বপ্রাপ্তি দিঘলিয়া উপজেলাবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুনঃ  মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির উদ্যোগে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST