সুজন বেপারী – বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (SKP)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সমাজ কল্যাণ বিষয়ক সচিব পদে নির্বাচিত হয়েছেন মুন্সিগঞ্জ জেলার সমন্বয়ক ও দৈনিক আলোর সকাল পত্রিকার স্পেশাল রিপোর্টার সাংবাদিক মোঃ সুজন বেপারী।গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিঃ নং ৭১৬১ (৩৪৯) ০৭ সাংবাদিক কল্যাণ পরিষদ (এসকেপি)-এর কেন্দ্রীয় কমিটি ১০১ সদস্যবিশিষ্ট করা হয়েছে আগামী দুই বছরের জন্য গঠিত এই কমিটির মাধ্যমে সাংবাদিকদের কল্যাণ, পেশাগত অধিকার ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ দিকনির্দেশনা করেছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্ মোঃ সারওয়ার জাহান এবং সিনিয়র যুগ্ম -মহাসচিব মোঃ আঃ মান্নান-এর সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে মোঃ সুজন বেপারী কে সমাজ কল্যাণ বিষয়ক সচিব পদ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।এ দায়িত্ব পাওয়ায় সাংবাদিক মোঃ সুজন বেপারী সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই দায়িত্ব তাঁর জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় দায়িত্বও বটে। সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন।তিনি আরও বলেন, “বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (এসকেপি)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্ মোঃ সারওয়ার জাহান এবং সিনিয়র যুগ্ম -মহাসচিব মোঃ আঃ মান্নানের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে সংগঠনের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
এদিকে, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সহকর্মীরা মোঃ সুজন বেপারীকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সমাজ কল্যাণ বিষয়ক সচিব পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও কর্মদক্ষতা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।