PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

দৈনিক গণআওয়াজ
মে ১, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
| 3
Link Copied!

এম. এ. রাশেদ, স্টাফ রিপোর্টারঃ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বগুড়া জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৮ টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়াস্থ সংগঠনটির কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি মাঝিড়া বন্দর ঘুরে বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা সভাপতি মনজুরুল ইসলাম রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। দেশের সামগ্রিক উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম; তাই তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

জেলা সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি শ্রমিক কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক আব্দুল বাছেদ, অধ্যাপক আব্দুল মতিন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, আব্দুল লতিফ বাবু, রুকুনুজ্জামান রুকন, তারেকুল ইসলাম তারেক এবং রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, কর্মসংস্থান বৃদ্ধি এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  মানবিক নেত্রী এমপি বীথিকা বিনতে হোসাইনের পক্ষ থেকে প্রতিবন্ধী বেলালকে হুইলচেয়ার উপহার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST