PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

এসএসসির প্রশ্ন নিজেরাই তৈরি করে টেলিগ্রাম গ্রুপে বিক্রি করতেন রিসাদ ও সাইফ: র‌্যাব

গনআওয়াজ অনলাইন ডেক্সঃ
এপ্রিল ৩০, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
| 6
Link Copied!

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে টেলিগ্রাম গ্রুপে ভুয়া প্রশ্ন বিক্রির মাধ্যমে প্রতারণার দায়ে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে র‍্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তা সোনালী সেন বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানে সদস্য সংগ্রহের মাধ্যমে প্রশ্ন বিক্রির মতো জালিয়াতি চালিয়ে আসছিল।তিনি আরও বলেন, গ্রেপ্তার তাউসিফ রহমান রিসাদ ও সাজেদুল ইসলাম সাইফ দুজনেই আইটি সম্পর্কে বেশ অভিজ্ঞ। তারা নিজেরাই প্রশ্ন তৈরি করে ব্যাটম্যান ওয়াইল্ড ও ব্যাটমান নামের দুইটি টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানে প্রশ্নপত্র সরবরাহ করতেন। পরে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার পর যোগাযোগের নাম্বার ব্লক করে দেন।

 

তারা হ্যাকিংয়ের সঙ্গেও জড়িত জানিয়ে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এরইমধ্যে শতাধিক ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে। এসময় অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান র‍্যাবের এ কর্মকর্তা।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST