PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য আটক 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৯, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
| 2
Link Copied!

এস এ বিপ্লব, নিজস্ব প্রতিনিধিঃ

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্র, ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।

বুধবার (২৯এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

বুধবার ভোর রাতে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকার শহিদুলের ছ’মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার খোরশেদ মন্ডলের ছেলে আজাহার আলী (৪৫), জামাল মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), সাইদুর হোসেনের ছেলে সৈকত (৩০), নাসির উদ্দিনের ছেলে আবু হোসেন (৩৫), খোরশেদ মন্ডলের ছেলে হাসান (৩০) এবং বগুড়া জেলার গাবতলী উপজেলার আনারুল হকের ছেলে রনি (৩২) ও মান্তেজারের ছেলে হামিদুল ইসলাম (৩২)।

 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সদর উপজেলার সান্তাহার-নাটোর সড়কে রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল দেশিয় অস্ত্র, ট্রাক ও মালবাহী অন্যান্য যানবাহন নিয়ে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়ে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাহাপুর এলাকার শহিদুলের ছ’মিলের সামনে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গের কয়েকজন পালিয়ে যান। আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশিয় অস্ত্র, রেজিস্ট্রেশন বিহীন একটি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত অটোভ্যান ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST