PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

থানায় তদবির করতে গিয়ে গ্রেফতার বিএনপি নেতা

গনআওয়াজ ডেক্স নিউজঃ
এপ্রিল ২৮, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
| 2
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুরে মাছ লুট ও সংঘর্ষের মামলার প্রধান আসামি হয়ে থানায় তদবির করতে গিয়ে গ্রেফতার হয়েছেন আব্দুর রাজ্জাক নামের এক বিএনপি নেতা। তিনি উপজেলার তালম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গাবরগাড়ী গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে জানান, আব্দুর রাজ্জাক একটি পুকুরে মাছ লুট ও সংঘর্ষের মামলার প্রধান আসামি। তিনি সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাতে ওই মামলার বিষয়ে তদবির করতে এলে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গাবরগাড়ি জামে মসজিদের একটি পুকুর দখল নিয়ে মসজিদ কমিটির সঙ্গে ইউনিয়ন তাঁতীদলের সভাপতি এনামুল হক ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের দীর্ঘদিনের বিরোধ চলছিল আসছিল। এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ এপ্রিল এনামুল ও রাজ্জাকের নেতৃত্বে নেতৃত্বে ১৫-১৮ জন ওই মসজিদের পুকুরে বিষ প্রয়োগ করে ৮-১০ লাখ টাকার মাছ জাল ফেলে তুলে নেন। এসময় মসজিদ কমিটি নিষেধ করলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করতে যান তারা।পরে মসজিদ কমিটির লোকজন ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানান। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যেতে বিলম্ব করলে তারা মাছ নিয়ে চলে যান। এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপি নেতা এনামুল হক ও আব্দুর রাজ্জাকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পেয়ে পরেরদিন দিকে মসজিদ কমিটি এবং গ্রামবাসী যৌথভাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। পরে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও এনামুল হক বিষয়টি জানতে পেরে সংঘবদ্ধভাবে মানববন্ধনে উপস্থিত হওয়া মসজিদ কমিটির সভাপতির ওপর হামলা চালান। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন।

আরও পড়ুনঃ  ২০২৭ সালের পর পাইকগাছা কয়রায় বিদ্যুতের কোন সমস্যা থাকবে না.... এমপি আবুল কালাম আজাদ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST