PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সংবাদ প্রকাশের পর অসুস্থ বৃদ্ধের পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৭, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
| 6
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় অর্থের অভাবে দীর্ঘদিন চিকিৎসাহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করা সত্তরোর্ধ্ব বৃদ্ধ ছবদের আকন্দের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সংবাদ প্রকাশের পর দ্রুত মানবিক উদ্যোগ নেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

গত ২৭ এপ্রিল ঢাকায় প্রকাশিত জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ ও গণআওয়াজ পত্রিকায় “অর্থের অভাবে চিকিৎসাহীন, বিছানায় কাতরাচ্ছেন বৃদ্ধ ছবদের আকন্দ” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

এর ধারাবাহিকতায় সোমবার দুপুরে ইউএনও আরিফ উল্লাহ নিজামী উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে গিয়ে অসুস্থ ছবদের আকন্দের খোঁজখবর নেন। এ সময় তিনি বৃদ্ধের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাৎক্ষণিকভাবে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটে ভুগছিলেন ছবদের আকন্দ। পরিবারের অসচ্ছলতার কারণে তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছিলেন না, ফলে তাকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছিল। তবে সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে তার পরিবারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  জীবননগর সাধারণ মানুষের কল্যাণে বেহাল সড়ক সংস্কার এগিয়ে আসলেন নেছার উদ্দিন টুটুল।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST