PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

মাতৃহারা শিশু ইমরানের পাশে দাঁড়াল চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৯, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
| 290
Link Copied!

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে নানি বাড়িতে বসবাসরত ৭ মাস বয়সী মাতৃহারা শিশু মো. ইমরান হোসেন (পিতা: মো. উজ্জ্বল হোসেন)-এর জন্য ৯ হাজার ৬৫০ টাকার গুঁড়ো দুধ এবং তার পরিবারের জন্য ১ হাজার ৫০০ টাকার মূল্যের এক বস্তা চাল প্রদান করেছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন।

রোববার (১৯ জুলাই ২০২৬) বিকেলে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে সংগঠনের সদস্যরা শিশু ইমরানের নানি বাড়িতে পৌঁছে তার নানা-নানির হাতে গুঁড়ো দুধ ও এক বস্তা চাল তুলে দেন। প্রতিকূল আবহাওয়াও তাদের মানবিক দায়বদ্ধতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বৃষ্টিতে ভিজেই তারা শিশুটির সার্বিক খোঁজখবর নেন এবং তার সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জন্মের কিছুদিন পরই শিশু ইমরান তার মাকে হারায়। বর্তমানে সে নানা-নানির স্নেহ-ভালোবাসায় নানি বাড়িতে বেড়ে উঠছে। পরিবারের সীমিত আয়ের কারণে শিশুটির জন্য নিয়মিত গুঁড়ো দুধ সংগ্রহ এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যবস্থা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল।

পরিবারটির এমন অসহায় অবস্থার কথা জানতে পেরে মানবিক উদ্যোগ গ্রহণ করে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বখতিয়ার হোসেনের উদ্যোগে সদস্যদের আর্থিক সহযোগিতায় শিশু ইমরানের জন্য ৯ হাজার ৬৫০ টাকার গুঁড়ো দুধ এবং পরিবারের জন্য ১ হাজার ৫০০ টাকার মূল্যের এক বস্তা চাল ক্রয় করে প্রদান করা হয়। এ সময় পরিবারের হাতে সর্বমোট ১১ হাজার ১৫০ টাকার মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ মানবিক উদ্যোগে আর্থিক সহযোগিতা করেন সংগঠনের সদস্য মোঃ হাসানুর রহমান, মোঃ শফিউল্লাহ, মোঃ সুজন হোসেন, মোঃ পিকুল হোসেন, আহমেদ সুমন, মোঃ বখতিয়ার হোসেন, মোঃ সাগর হোসেন, মোঃ সম্রাট শাকিল, মোঃ রবিউল ইসলাম, মোঃ হৃদয় খান এবং মোঃ মাসুদ রানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম, মোঃ কামরুল হাসান, মোঃ সুমন আহম্মেদ, মোঃ আছির উদ্দিন, দীপ্ত বিশ্বাস, মোঃ শাহিন কবির, অরিত্র সরকার, মোঃ কাইয়ূম হোসেন, এসকে স্বপন,মোঃ রাহুল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অসহায়, দরিদ্র, মাতৃহারা, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। দেশ ও প্রবাসে অবস্থানরত সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিপন্ন মানবতায় প্রবাসীর জয়’ স্লোগানকে ধারণ করে দীর্ঘদিন ধরে চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, খাদ্যসামগ্রী বিতরণ, রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ  প্রভাবশালীর দখলে ড্রেন: বগুড়ার শেখেরকোলায় পানিবন্দি প্রায় ২০০ পরিবার, চরম জনদুর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST