PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

Editor-3
এপ্রিল ২৭, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
| 8
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বীরেন বৈরাগী (৭৫) নামে বড় ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ২৭ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কপিলমুনির নাবা গ্রামে ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার দিন সকালে পারিবারিক জায়গা জমি নিয়ে বড় ভাই বীরেন বৈরাগী ও ছোট ভাই কিরণ বৈরাগীর মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। কথা-কাটাকাটির এক পর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এ সময় ছোট ভাই কিরণ বৈরাগী সজোরে ধাক্কা দিলে বড় ভাই বীরেন বৈরাগী মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত বীরেন বৈরাগী ওই গ্রামের মৃত মাদার বৈরাগীর ছেলে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া।

আরও পড়ুনঃ  মদন পৌরসভায় ১নং ওয়ার্ডে সংঘর্ষে আহত-২
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST