PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নিজামপুর ইউনিয়নবাসীর সেবক হতে চান তরিকুল ইসলাম

Editor-3
এপ্রিল ২৫, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
| 22
Link Copied!

 

মেহেদী হাসান,শার্শা প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজামপুর ইউনিয়ন সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। তিনি জানিয়েছেন, জনপ্রতিনিধি নয়, বরং নিজামপুর ইউনিয়ন বাসীর একজন সেবক হিসেবে কাজ করতেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান।
তরিকুল ইসলাম বলেন, “আমি বিশ্বাস করি রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। নিজামপুর ইউনিয়ন বাসীর সুখ-দুঃখে সব সময় পাশে থেকেছি, ভবিষ্যতেও একজন সেবক হিসেবে তাদের জন্য কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, নিজামপুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণে একটি সুন্দর এবং সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে একটি আধুনিক ১০ শয্যা হাসপাতাল স্থাপন করা হলেও ভবনটি যে কোন কারণ বসত আজও সাধারণ মানুষের সেবা প্রদান করার জন্য চালু করা হয়নি, তাই আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি আমার প্রথম লক্ষ্য থাকবে হাসপাতালটি উদ্বোধন করা, উত্তর শার্শার রাজধানী হিসাবে খ্যাত গোড়পাড়া বাজারের যানযট নিরসন, এবং একটি আধুনিক ফুটবল খেলার মাঠ গড়ে তোলা, বেতনা নদীর অবৈধ দখল মুক্ত করে জলাবদ্ধতা দূরকরণ, সড়ক উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবা সহজীকরণ অগ্রাধিকার তালিকায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার কারণে তৃণমূল মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। বিশেষ করে যুব সমাজ চাই একজন তরুণ চেয়ারম্যান। আর বর্তমামনে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও তাকে নিয়মিত দেখা যায়, যা তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত করেছে। ইতিমধ্যে তিনি নিজামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সেবামূলক অনেক কাজ করেছেন।
স্থানীয়দের মতে, “সেবক” হিসেবে নিজেকে উপস্থাপন করা তরিকুল ইসলামের দীর্ঘদিনের রাজনৈতিক চর্চারই প্রতিফলন। বিগত সময়ে হামলা–মামলা ও দমন-পীড়নের মধ্যেও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি; বরং নেতাকর্মীদের পাশে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে গেছেন। প্রতিকূল পরিস্থিতিতে তার এই দৃঢ় অবস্থান ও সহমর্মিতা তাকে তৃণমূলের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে।
এখন দেখার বিষয়, এই সেবামূলক মনোভাব ও প্রতিশ্রুতি কতটা জনসমর্থনে রূপ নেয় এবং নির্বাচনী মাঠে তরিকুল ইসলাম কতটা শক্ত অবস্থান তৈরি করতে পারে।

আরও পড়ুনঃ  দিঘললিয়ায় জাতীয় সংসদ নির্বাচনের পর, সেনহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বৃদ্ধি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST