PriyoKhobor-PNG
শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ভার্চুয়াল আদালতে দুই দিনে ২,১৬৭ মামলার শুনানি, নিষ্পত্তি ৭৭৩

Editor-3
এপ্রিল ২৪, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
| 10
Link Copied!

 

মোঃ রাসেদুজ্জামান শুভ | স্টাফ রিপোর্টার

 

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কারণে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রথম দুই দিনে আপিল ও হাইকোর্ট বিভাগ মিলিয়ে মোট ২,১৬৭টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং ৭৭৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম দিনে ৭০৭টি মামলার শুনানি নিয়ে ১৭৭টি নিষ্পত্তি করা হয়। এর মধ্যে আপিল বিভাগে ৯৫টি শুনানিতে ২১টি এবং হাইকোর্ট বিভাগে ৬১২টি শুনানিতে ১৫৬টি মামলা নিষ্পত্তি হয়।

 

দ্বিতীয় দিনে কার্যক্রম আরও বাড়ে। এদিন ১,৪৬০টি মামলার শুনানি শেষে ৫৯৬টি মামলা নিষ্পত্তি করা হয়। আপিল বিভাগে ১৮৯টি শুনানিতে ৯৫টি এবং হাইকোর্ট বিভাগে ১,২৭১টি শুনানিতে ৫০১টি মামলা নিষ্পত্তি হয়।

 

এর আগে জারি করা নির্দেশনা অনুযায়ী, সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল আদালত পরিচালিত হচ্ছে এবং অন্যান্য কার্যদিবসে বিচারিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

আরও পড়ুনঃ  শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বগুড়া মহাস্থান মাজারে দোয়া মাহফিল ও খাবার বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST