PriyoKhobor-PNG
বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় মহানগর জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৪, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
| 0
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া মহানগরীর কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের নিয়ে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারৌ (২৪ এপ্রিল) সকালে আয়োজিত এ কর্মসূচি পরিচালনা করেন অধ্যাপক আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগ, মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা হেদায়েতুল ইসলাম এবং মাওলানা আব্দুল হামিদ বেগ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের নতুন সরকারের ব্যর্থতায় জনদুর্ভোগ ক্রমশ বাড়ছে। তিনি অভিযোগ করেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ক্ষমতায় এসে বিএনপি জুলাই সনদ উপেক্ষা করছে এবং গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে।

তিনি আরও বলেন, দলীয় সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানি খাতে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে প্রান্তিক জনগোষ্ঠী চরম দুর্ভোগে পড়েছে। গত ১৫ দিনের ব্যবধানে এলপিজি সিলিন্ডারের দাম দুই দফায় ৫০০ টাকা বাড়ানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা ব্যর্থতার দায় স্বীকার না করে উল্টো জনগণের সঙ্গে তামাশা করছেন বলেও অভিযোগ করেন তিনি। এভাবে একটি দেশ চলতে পারে না বলে মন্তব্য করে তিনি হুঁশিয়ারি দেন – দেশে আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই করেন—শিক্ষামন্ত্রী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST