PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গাজীপুরে বিদ্যুৎ-জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে বিএনপির লিফলেট বিতরণ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
| 12
Link Copied!

নজরুল ইসলাম, গাজীপুর :

বিএনপি সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন পরিকল্পনা, সংস্কার কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে গাজীপুরে লিফলেট বিতরণ করা হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী।
এ সময় তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি দেশের অর্থনীতি ও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ খাতকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করতে বিভিন্ন পরিকল্পনা ও সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, মানুষের ঘরে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ পৌঁছে দেওয়া, শিল্পকারখানায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থার আধুনিকায়ন এসব পরিকল্পনার অন্যতম লক্ষ্য। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।জনগণকে এসব পরিকল্পনা সম্পর্কে অবহিত করতেই লিফলেট বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।

এ সময় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য নুরুল আমীন মাস্টার, আযাহার মন্ডল, সাবেক দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লা, ভাওয়ালগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জুলহাস বেগ, সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুসল্লী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, সদর উপজেলা জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST