PriyoKhobor-PNG
সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গভীর রাতে হাসপাতালে রোগী দেখতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Editor-2
এপ্রিল ২০, ২০২৬ ৬:৩৯ পূর্বাহ্ণ
| 3
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ব্যস্ত দিনের কর্মসূচি শেষ করেও মানবিক দায়িত্ববোধ থেকে গভীর রাতে হাসপাতালে ছুটে গেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে প্রায় পৌনে ১২টার দিকে তিনি বগুড়ার টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম আকন্দ এবং মোকামতলা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রফিক রাজনের মা রেবা বেগমের খোঁজখবর নেন।
এ সময় প্রতিমন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে রোগীদের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন।
জানা গেছে, নুরুল ইসলাম আকন্দের হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় তার শরীরে পেসমেকার স্থাপন করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি তার ঐচ্ছিক তহবিল থেকে বহন করেছেন।
স্থানীয়দের মতে, রাজনৈতিক ভিন্নতা ভুলে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো প্রতিমন্ত্রীর এ উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

আরও পড়ুনঃ  রিশাদ বৈচিত্র্যময় ও ট্র্যাডিশনাল লেগস্পিনার: ইশ সোধি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST