PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারী গ্রেফতার

Editor-2
এপ্রিল ১৯, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
| 8
Link Copied!

 

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণী নিলুফা (২৫) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে কমল(৫০) নামে একজন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দাসি ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। এ ঘটনায় একই এলাকার খানুরবাড়ি গ্রামের মৃত রাধিকা সরকারের ছেলে কমল সরকার কে নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করে ভূঞাপুর থানায় এজাহার দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত কমল সরকারকে গ্রেপ্তার করে ভূঞাপুর থানা পুলিশ।

অভিযোগে বলা হয়, গত ১৮ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী তরুণী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে অভিযুক্ত কমর সরকার বাড়িতে প্রবেশ করে তাকে জোর করে একটি কক্ষে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্তের বাড়ির পাশাপাশি ভুক্তভোগীর বাড়ি থাকায় তাদের সঙ্গে পূর্ব পরিচয় ও পারিবারিক যোগাযোগ ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তারা দাবি করেন।

ঘটনার পর স্থানীয়ভাবে ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, অভিযোগ পাওয়ার পর নিয়মিত মামলায় আসামীকে গ্রেফতার পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা

আরও পড়ুনঃ  ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পেলেন কলারোয়ার পুত্রবধূ সানজিদা আক্তার তুলি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST