PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৮, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
| 6
Link Copied!

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা।

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে জেলার সদর থানাধীন হাড়দ্দাহ এলাকা থেকে ৪০৯ (চারশত নয়) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৮ই এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১৫:৪৫ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন হাড়দ্দাহ এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ৪০৯ (চারশত নয়) বোতল ফেন্সিডিলসহ আসামি- ১। *আঃ সামাদ (৪১) পিতা: মৃত জেহের আলী ও

মোঃ আনিসুর রহমান (৪০), পিতা: মৃত সোনা মোড়ল* উভয় সাং: হাড়দ্দাহ, থানা: সদর, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিদ্বয়কে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  মিরসরাইয়ে বেপরোয়া গতির লরি চাপায় নিহত ৩
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST