PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ার শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৮, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ
| 5
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ কোরবান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস বগুড়ার উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিএমএসএস বগুড়ার যুগ্ম পরিচালক মো. সাজ্জাদুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ফারুক ফয়সাল ও রুবেল রানা, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান মজনু এবং শিক্ষকবৃন্দ—মনিরুজ্জামান লিমন, রিদওয়ানুল ইসলাম, আতোয়ারা সিদ্দিকা লিজা, গোলাম মোস্তফা, হেলালুজ্জামান রানা ও নুরনবী সরকার সাকিব।

নাহিদ হাসান রবিনের সঞ্চালনায় ও সাজ্জাদ রহমানের সহযোগিতায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও শুভকামনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরও পড়ুনঃ  মুন্সিগঞ্জ পঞ্চসার ইউপি চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST