PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার 

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
এপ্রিল ১৪, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ
| 1
Link Copied!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মোঃ আলামিন (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোঃ ইফতেখাইরুল ইসলামের নেতৃত্বে একটি দল বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আলিফ লাম মিম ছাত্রাবাসের একটি কক্ষ এবং সংলগ্ন ইউক্যালিপটাস বাগানে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আলামিন নিশিন্দারা চকরপাড়ার বাসিন্দা মোঃ আব্দুল মজিদের ছেলে। তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।

অভিযানকালে তার কাছ থেকে ১৪ বোতল নিষিদ্ধ ঘোষিত ফেয়ারডিল, একটি চায়নিজ কুড়াল, দুটি হাসুয়া, একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি দেশীয় চাকু এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিশেষ মাস্ক উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ডিফেন্ডার্স সোসাইটির ঠাকুরগাঁও জেলা শাখার ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST