PriyoKhobor-PNG
রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
এপ্রিল ১৪, ২০২৬ ২:২০ অপরাহ্ণ
| 0
Link Copied!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।

সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।

শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের জন্য পান্তা-ইলিশের আয়োজন করা হয়, যা বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী অংশ হিসেবে উপস্থিত সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির নেতা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েলসহ যুবদল, ছাত্রদল, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  রায়গঞ্জে গোপাল জিউ মন্দির পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST