PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় ২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১০, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
| 57
Link Copied!
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
 বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে জেলা প্রশাসনের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎শনিবার (১০ অক্টোবর) বগুড়া মহানগরের স্টেশন রোডে মাহি ফল ভান্ডার দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
‎‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সেলিম (২৮), পিতা দেলোয়ার হোসেন, সাং আচারেরপাড়া, থানা সোনাতলা; মো. হাসু (৩৫), পিতা মুকুল, সাং সুলতানগঞ্জপাড়া এবং মো. আরমান (২২), পিতা ইসরাফিল, সাং দাড়িয়াপুর, থানা নন্দীগ্রাম, জেলা বগুড়া।‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ওই তিনজনকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।‎পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। এর মধ্যে প্রথম আসামি মো. সেলিমকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড, দ্বিতীয় আসামি মো. হাসুকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং তৃতীয় আসামি মো. আরমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী কার্যক্রম জোরদারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিস্তার নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে
‎
‎
আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়া সাজাপ্রাপ্ত আসামী নাহিদ মিয়া অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST