PriyoKhobor-PNG
বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

অবশেষে নিয়োগ পাচ্ছেন মৌলভীবাজারে প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া ৬৭ জন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
| 15
Link Copied!

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :

মৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশের পর নিয়োগ থেকে বাদ পড়া ৬৭ জন প্রার্থী অবশেষে নিয়োগ পাচ্ছেন। ইতোমধ্যে দ্বিতীয় ধাপে এসব প্রার্থীর নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিয়োগপত্র ডাকযোগে সংশ্লিষ্ট প্রার্থীদের ঠিকানায় পাঠানো হবে।জানা গেছে, এর আগে মৌলভীবাজার জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৮৫ জন প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হন। বিভিন্ন কাগজপত্রের জটিলতা এবং কয়েকজন প্রার্থীর চাকরিতে যোগদানে অনাগ্রহের কারণে তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে যায়।পরবর্তীতে যাচাই-বাছাই শেষে দ্বিতীয় ধাপে ৬৭ জন প্রার্থীর নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দীর্ঘদিনের অপেক্ষার পর এসব প্রার্থীর নিয়োগ পাওয়ার পথ সুগম হয়েছে।তবে কাগজপত্র সংক্রান্ত বিভিন্ন জটিলতা এবং কয়েকজন প্রার্থীর চাকরিতে যোগদানে আগ্রহ না থাকায় বাকি প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এবারের নিয়োগ প্রক্রিয়ায় মৌলভীবাজার জেলায় মোট ৩৫৭ জন প্রার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান।

আরও পড়ুনঃ  রহনপুরে শান্তিপাড়ায় মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST