PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার মোবাইল কোর্টে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ডও

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
| 76
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎

বগুড়ার সারিয়াকান্দিতে অভিযান চালিয়ে তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ইউনুস প্রামাণিক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।‎রোববার (২৮ সেপ্টেম্বর) সারিয়াকান্দি উপজেলার টিপুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলামের নেতৃত্বে সেখানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে ইউনুস প্রামাণিককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।‎গ্রেপ্তারকৃত ইউনুস প্রামাণিক সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের মো. জহুরুল প্রামাণিকের ছেলে।‎পরে উদ্ধার করা ট্যাপেন্টাডলসহ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  শরীয়তপুরে স্বামীকে হত্যা করে লাশ টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা স্ত্রী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST