PriyoKhobor-PNG
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

কোটচাঁদপুরে ৬০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি সুমন গ্রেফতার ,মডেল থানার প্রশংসা সচেতন মহলের

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
| 10
Link Copied!

​স্টাফ রিপোর্টার:মোঃ জাহাঙ্গীর হোসেন,কালীগঞ্জ-ঝিনাইদহ:

মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বজায় রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে ফের এক সফল অভিযান চালিয়েছে পুলিশ। পৌর ফাঁড়ির ক্ষিপ্র অভিযানে ৬০ পিস ইয়াবাট্যাবলেটসহ মোঃ সুমন হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।​পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তরা ইউনিক পরিবহনের ছাউনির নিচে অভিযান পরিচালনা করা হয়। পৌর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিধান কুমার বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অত্যন্ত দক্ষতার সাথে ঘিরে ফেলে মাদক কারবারি সুমনকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি চালিয়ে নীল রঙের জিপার ব্যাগে বিশেষ কায়দায় লুকানো ৬০ পিস অবৈধ ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সুমন কোটচাঁদপুরের হল পাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।উপ-পরিদর্শক (এসআই) বিধান কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে কঠোর বার্তা দিয়ে জানান, “কোটচাঁদপুরকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক না কেন, মাদকের সাথে সম্পৃক্ত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আইনানুগ সকল প্রক্রিয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।”​এদিকে বাসস্ট্যান্ডের মতো জনবহুল ও কৌশলগত পয়েন্ট থেকে চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করায় কোটচাঁদপুর মডেল থানা পুলিশকে সাধুবাদ জানাচ্ছে স্থানীয় সচেতন মহল। মাদকের বিষাক্ত থাবা থেকে উঠতি বয়সের তরুণ সমাজকে রক্ষায় পুলিশের এই আপসহীন ও তৎপর ভূমিকাকে অত্যন্ত সময়োপযোগী বলে আখ্যায়িত করেছেন এলাকার সাধারণ মানুষ।

 

আরও পড়ুনঃ  ​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ টি ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST