PriyoKhobor-PNG
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সরকারি দপ্তরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
| 30
Link Copied!
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎
ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তোলার লক্ষ্যে বগুড়ায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, বগুড়া ও বগুড়া সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর বিশেষ কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।‎কর্মসূচির আওতায় শহরের আজিজুল হক কলেজের বিপরীত পাশে অবস্থিত কামারগাড়ি রেলওয়ে জলাশয় পরিষ্কার করা হয়। একই সঙ্গে বগুড়া স্টেডিয়ামসংলগ্ন কাঁচাবাজারের পাশের এলাকায় জমে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন সরকারি দপ্তরে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।‎পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব এম.আর. ইসলাম স্বাধীনসহ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।‎অভিযান চলাকালে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, পরিত্যক্ত পাত্র ও জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।‎ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে বগুড়াকে আরও স্বাস্থ্যকর, বাসযোগ্য ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি, অফিস এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুনঃ  ​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST