PriyoKhobor-PNG
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শেরপুরে ২০ গ্রাম গাঁজা ও সেবনের বাঁশিসহ যুবক গ্রেপ্তার, কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ণ
| 47
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের একটি বাঁশিসহ মুকলেছুর রহমান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার মির্জাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার মুকলেছুর রহমান শেরপুর উপজেলার মির্জাপুর সরকারপাড়া এলাকার মো. জালাল হোসেনের ছেলে।জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মুকলেছুর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের একটি বাঁশি উদ্ধার করা হয়।অভিযানে শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত মুকলেছুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST