PriyoKhobor-PNG
বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আমলাবের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে আস্থার প্রতীক হতে চান সাইফুল ইসলাম রিজন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
| 26
Link Copied!
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :
আসন্ন আমলাব ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা ও নানা হিসাব-নিকাশ। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মেম্বার পদপ্রার্থী সাইফুল ইসলাম রিজনকে ঘিরে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে আগ্রহ।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাইফুল ইসলাম রিজন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে তিনি স্থানীয়দের কাছে পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।মেম্বার পদপ্রার্থী সাইফুল ইসলাম রিজন বলেন, “আমি নির্বাচিত হলে ৮ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেব। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এলাকার মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, এলাকার রাস্তা-ঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে চান।নির্বাচনকে সামনে রেখে ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে চলছে আলোচনা। সময়ের সঙ্গে সাইফুল ইসলাম রিজনের প্রার্থিতা নিয়েও স্থানীয় পর্যায়ে আগ্রহ বাড়ছে। নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন—সেদিকেই এখন তাকিয়ে ৮ নম্বর ওয়ার্ডের ভোটাররা।
আরও পড়ুনঃ  দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST