PriyoKhobor-PNG
রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বাঁধনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
| 23
Link Copied!
‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি মো. বাঁধন মিয়া (২১)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া। রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে বগুড়া সদর থানার মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।‎গ্রেপ্তার বাঁধন মিয়া বগুড়ার শাজাহানপুর উপজেলার লক্ষীকোলা সরকারপাড়া এলাকার মো. পান্নু সরকারের ছেলে।র‍্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সিপিএসসি বগুড়া ক্যাম্প জানতে পারে, গাবতলী থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি বাঁধন মিয়া গ্রেপ্তার এড়াতে বগুড়া সদর থানার মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।র‍্যাব জানায়, গাবতলী থানার মামলা নম্বর-১৩, তারিখ ৬ আগস্ট ২০২৬ এবং জিআর নম্বর-১৭২/২০২৬-এর মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারায় বাঁধন মিয়াকে আসামি করা হয়েছে। মামলাটি ধর্ষণের অভিযোগে দায়ের করা হয়েছে।অভিযান শেষে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
‎র‍্যাব-১২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এবং বিভিন্ন মামলায় পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আরও পড়ুনঃ  চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST