PriyoKhobor-PNG
রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁয় অপরাধ দমনে ডিজিটাল সারভিলেন্স এন্ড সাইবার ল্যাব উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
| 15
Link Copied!

এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁ জেলায় আধুনিক প্রযুক্তির সাহায্যে অপরাধ নিয়ন্ত্রণ এবং সাইবার অপরাধ দমনে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স এন্ড সাইবার ল্যাব’।​শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য সুধী সমাবেশের মাধ্যমে ল্যাবটির শুভ উদ্বোধন করা হয়।নওগাঁ জেলা পুলিশ এই অনুষ্ঠানটির আয়োজন করেন।উদ্বোধনী ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবটির শুভ উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সাংসদ মোঃ জাহিদুল ইসলাম ধলু।নওগাঁর পুলিশ সুপার,মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে এতে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ।​এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মোক্তাদির রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মোঃ আবু বকর সিদ্দিক নান্নু।এছাড়াও নওগাঁ মিল মালিক গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু বলেন, উত্তরবঙ্গের প্রথম হিসেবে নওগাঁ জেলা শহরে এআই-সংযুক্ত সার্ভিলেন্স প্রযুক্তি স্থাপন করা হয়েছে। জেলা শহরকে নিরাপদ রাখতে শুধু পুলিশ ও প্রযুক্তির ওপর নির্ভর করলে হবে না। এ কাজে সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।বিশেষ করে মাদক ব্যবসায়ীদের আগে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।নিরাপদ বাংলাদেশ গড়তে তিনি প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উক্ত ​অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সময়ে সাইবার অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রযুক্তি নির্ভর পুলিশিং জরুরি হয়ে পড়েছে। এই ল্যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, ডিজিটাল নজরদারি জোরদার এবং সাইবার সংক্রান্ত যেকোনো অপরাধের রহস্য উন্মোচন দ্রুত ও কার্যকর হবে বলে সবাই এই আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  এইচএসি পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানালেন আবুল কালাম মোল্লা।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST