PriyoKhobor-PNG
বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মণিরামপুরে অসুস্থ শ্রমিকের পাশে যুবনেতা মিজানুর রহমান

দৈনিক গণআওয়াজ
জুলাই ৫, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
| 312
Link Copied!

 

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
মণিরামপুর বাজারের দীর্ঘদিনের পরিচিত মুখ, দিনমজুর এরশাদ আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার পাশে দাঁড়িয়েছেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান।

জানা যায়, গত ১ জুলাই অসুস্থবোধ করলে এরশাদ আলীকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। তবে চরম দরিদ্র এরশাদ আলীর পরিবারের পক্ষে যশোরে নেওয়া বা চিকিৎসার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়ে।

বিষয়টি অবগত হওয়ার পর যুবনেতা মিজানুর রহমান তাৎক্ষণিকভাবে এরশাদ আলীর পাশে দাঁড়ান এবং তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন। শুধু তাই নয়, এরশাদ আলীর পরিবারের সদস্যদের সাথে নিয়ে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এবং সাবেক উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের সঙ্গে দেখা করেন। তাদের কাছ থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে তিনি অসুস্থ এরশাদ আলীর পরিবারের হাতে তুলে দেন।

সামাজিক ও মানবিক এমন কাজে স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছেন মিজানুর রহমান। উল্লেখ্য, মিজানুর রহমান আগামী পৌর নির্বাচনে মণিরামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল আসছেন চার স্তরের নিরাপত্তা বলয়
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST