PriyoKhobor-PNG
বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

স্বৈরাচার যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে: এমপি বাচ্চু

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
| 16
Link Copied!

নজরুল ইসলাম,গাজীপুর :

যারা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে চায়, দেশের ওপর আগ্রাসন চালাতে এবং আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, তারাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বেলা ১১ টায় গাজীপুর সদর উপজেলার তুরাগ নদীর পাড়ে মির্জাপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, সদর উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন, আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।অধ্যাপক বাচ্চু বলেন, বিগত স্বৈরাচারী সরকারের দীর্ঘ ১৭ বছরে বিএনপির প্রায় তিন হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত যেভাবে জাসদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, সেই ইতিহাসও স্মরণ করতে হবে।তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা বিভিন্নভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এ কারণে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে, যাতে স্বৈরাচারী শক্তি আবারও এ দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং দেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে।সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী ও সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মুসল্লী।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এমদাদুল হক মুসল্লী, আবুল বাসার, কাজী শহিদুল্লাহ শহীদ, মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর শিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাযহারুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুনঃ  কমলনগরে কলেজছাত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক  
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST