PriyoKhobor-PNG
সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৩১, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
| 9
Link Copied!

​মাহিদুল ইসলাম ফরহাদ:চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং নগদ অর্থ।গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত আনুমানিক ০২:০০ টায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁনশিকারী বিওপি’র একটি বিশেষ টহল দল এই সফল অভিযান পরিচালনা করে। টহল দল সীমান্ত পিলার ২০০/এমপি হতে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ভোলাহাট থানাধীন চাঁনশিকারী গ্রামস্থ হাউসপুর জামে মসজিদের আম বাগানে অভিযান চালায়।
​অভিযান চলাকালীন দলটি ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন ​ মোঃ শরিফুল ইসলাম মোশারফ (৩২), পিতা- মোঃ আনারুল হক, গ্রাম- চাঁনশিকারী, থানা- ভোলাহাট। আশরাফুল হক সানাউল (৩৩), পিতা- কছিম উদ্দিন, গ্রাম- আলালপুর, থানা- ভোলাহাট।. মোঃ আমির (২৬), পিতা- আব্দুল লতিফ, গ্রাম- চাঁনশিকারী, থানা- ভোলাহাট।আটককৃতদের কাছ থেকে ৩৪ পুড়িয়া হেরোইন, ০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন এবং নগদ ৩,১০৭/- বাংলাদেশী টাকা জব্দ করা হয়েছে।​বিজিবি সূত্র জানিয়েছে, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন ধরে ভারত হতে চোরাচালানের মাধ্যমে হেরোইন ও ইয়াবা এনে স্থানীয়দের কাছে বিক্রি করে আসছিল।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে বিজিবি’র পক্ষ হতে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে বিজিবি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST