PriyoKhobor-PNG
সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ!

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৩, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ
| 28
Link Copied!

 

আকাশ দাশ সৈকত
প্রথমবারের মতো ফিফা আয়োজিত আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের পরিবর্তে টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটি। বিষয়টি নিয়ে বাফুফের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।ইন্দোনেশিয়ায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপের প্রথম আসর। টুর্নামেন্ট থেকে ভারত সরে দাঁড়ানোর পর তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানায় আয়োজকরা। ব্রাজিলের বিপক্ষে ৩ অক্টোবর কলকাতায় প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দেওয়ায় ভারত আসর থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।

ভারতের পরিবর্তে বাংলাদেশ অংশ নেওয়ায় তাদের গ্রুপে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে। শক্তিশালী এই প্রতিপক্ষগুলোর বিপক্ষে ম্যাচগুলো বাংলাদেশের জাতীয় দলের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যাচাই করার বড় সুযোগ হয়ে উঠতে পারে।আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবেও টুর্নামেন্টটিকে গুরুত্বপূর্ণ মনে করছে বাফুফে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ দলের ভ্রমণ ও আবাসন ব্যয়ের বড় অংশ আয়োজকদের পক্ষ থেকে বহন করা হবে এবং অংশগ্রহণের জন্য অর্থও পাবে বাফুফে।

আরও পড়ুনঃ  এবারের বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান জ্যোতিরা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST