PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন 

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৩, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
| 11
Link Copied!

এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ

 

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে চারা গাছ ও স্কুলে বসার বেঞ্চ বিতরণ এবং একই সাথে হতদরিদ্রের মাঝে চাল সহায়তা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নওগাঁ সদর উপজেলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা এবং স্কুলে বসার বেঞ্চ বিতরণ করা হয়েছে। এছাড়াও তিনটি ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট ) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বরে এই বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ মোঃ জাহিদুল ইসলাম ধলু।

উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ, সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি‘র রাজনৈতিক নের্তৃবৃন্দ।

 

সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩ হাজার গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ৬টি স্কুলে ৬৯ জোড়া নতুন বসার বেঞ্চ দেওয়া হয়।

কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে বোয়ালিয়া চন্ডিপুর ও শৈলগাছী ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় “দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচী” গ্রহণ করা হয়েছে।

 

 

আরও পড়ুনঃ  জীবননগর সাধারণ মানুষের কল্যাণে বেহাল সড়ক সংস্কার এগিয়ে আসলেন নেছার উদ্দিন টুটুল।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST