PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁয় জেলা পুলিশ কর্তৃক কনস্টবল সাজ্জাদের চিকিৎসায় মানবিক সহায়তা প্রদান

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৩, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
| 24
Link Copied!

এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ

ক্যান্সারে আক্রান্ত নওগাঁ জেলা পুলিশের কনস্টবল মোঃ সাজ্জাদ হোসেনের চিকিৎসায় মানবিক সহায়তা প্রদান করেন নওগাঁ জেলা পুলিশ।

তাঁর এই ব্যয়বহুল চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন মানবিক নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

 

কনস্টবল মোঃ সাজ্জাদ হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর এই দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হওয়ায় আর্থিক সহায়তা চেয়ে তিনি নওগাঁ জেলা পুলিশের নিকট আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য তাঁকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

এসময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম কনস্টবল মোঃ সাজ্জাদ হোসেনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তিনি দ্রুত ও সম্পূর্ণ রোগমুক্তি কামনা করেন।

তিনি আরও বলেন, বিপদে ও সংকটে সহকর্মীদের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক দায়িত্বেরই একটা অংশ। কনস্টবল মোঃ সাজ্জাদ হোসেনের চিকিৎসায় জেলা পুলিশ তাঁর পাশে রয়েছে এবং থাকবে। তিনি দ্রুত সুস্থ হয়ে কর্মক্ষেত্রে আসুন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর দ্রুত রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

বাংলাদেশ পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার যে ঐতিহ্য লালন করেন, নওগাঁ জেলা পুলিশের এই সহায়তা তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

 

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম রাজারহাটে নজরুল বর্ষ উদযাপনে বিজয়ীদের পুরস্কার বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST